জাতীয়
প্রধান খবর

পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর আজ

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানা সদর দপ্তরে তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর, বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ)-এ বিদ্রোহের ঘটনায় মেজর জেনারেল শাকিল আহমেদ-সহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। আজ (২৫ ফেব্রুয়ারি) সেই পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর পূর্ণ হলো।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর দিনটি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০৯ সালের ওই ঘটনায় সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যা, লাশ গুম ও পুড়িয়ে ফেলার চেষ্টা এবং তাদের পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের অভিযোগ ওঠে। দিনটি সশস্ত্র বাহিনী ও পুরো জাতির জন্য শোকাবহ।

প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে বলেন, ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়। তিনি শহীদদের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের বিচার চলমান থাকায় বিস্তারিত মন্তব্যের সুযোগ নেই। তবে এ ঘটনার নেপথ্যে দেশ ও জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র রোধে সবার সতর্ক থাকার আহ্বান জানান।

এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ রাজধানীর বনানী সামরিক কবরস্থান-এ শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল উইং থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টায় পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা অনুযায়ী কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তথ্যসূত্র: এনটিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button