জাতীয়
প্রধান খবর

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক : পরিপত্র জারি

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে অবস্থানের নির্দেশ দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থাও এ খবর প্রকাশ করেছে।

কেন এ নির্দেশনা?
পরিপত্রে বলা হয়, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে দাপ্তরিক বা ব্যক্তিগত কাজে (সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়াম, অতিথি বক্তা হিসেবে অংশগ্রহণ, ব্যাংক/হাসপাতাল/বিদ্যালয়ে যাওয়া ইত্যাদি) ব্যস্ত হয়ে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকেন না। এতে জনসেবা ব্যাহত হচ্ছে।

কারা এর আওতায়?
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টা–৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে থাকতে হবে। অন্যান্য কর্মসূচিও এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে এই সময় বিঘ্নিত না হয়।

এই নির্দেশনা ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’-এর আলোকে জারি করা হয়েছে।

যেসব ক্ষেত্রে প্রযোজ্য নয়:

  • প্রশাসনিক দায়িত্বে নেই-এমন শিক্ষক ও অনুষদ সদস্য
  • হাসপাতাল, জেলখানা, সংবাদমাধ্যম ও নিরাপত্তা প্রতিষ্ঠানের রোস্টার ডিউটিতে থাকা কর্মীরা
  • জরুরি গ্রাহকসেবা ও মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

পরিপত্রে আরও বলা হয়েছে, ভিভিআইপি/ভিআইপি প্রটোকল, বড় দুর্ঘটনা মোকাবিলা, গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক বা অনুমোদিত সরকারি সফর ছাড়া কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ করা যাবে না।

নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

এই বিভাগের অন্য খবর

Back to top button