
জ্বালানি সংকটের কারণে কৃচ্ছতা সাধনের অংশ হিসেবে এবারের স্বাধীনতা দিবস (বাংলাদেশ) উপলক্ষে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (৮ মার্চ) রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, জ্বালানি সংকটের বর্তমান পরিস্থিতি বিবেচনায় কৃচ্ছতা সাধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই ২৬ মার্চ উপলক্ষে সারা দেশে সরকারি-বেসরকারি স্থাপনায় আলোকসজ্জা না করার নির্দেশনা দেওয়া হবে।
এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সূত্র: বিডি প্রতিদিন



