জাতীয়
প্রধান খবর

মেশিন চালু রাখার তেলও শেষ, বন্ধ হলো দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) বন্ধ হয়ে গেছে। ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের সংকটের কারণে পরিশোধন কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত রোববার বিকেলে শেষবারের মতো পরিশোধন কার্যক্রম চালানো হয়। আগামী ১০ মের আগে রিফাইনারি পুনরায় চালুর কোনো সম্ভাবনা নেই। কারণ, ওই সময় আমদানি করা অপরিশোধিত তেলের নতুন চালান পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে, বন্ধ থাকার সময়টাতে রিফাইনারিতে নিয়মিত রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে মন্তব্য জানতে ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরলেও কোনো বক্তব্য দেননি।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button