জাতীয়
প্রধান খবর

নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়তে পারে যেসব সুবিধা

নবম জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একাধিক নতুন আর্থিক সুবিধার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে ১১ থেকে ২০ গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য। প্রস্তাব অনুযায়ী, দীর্ঘ এক দশক পর টিফিন ভাতা পাঁচ গুণ বাড়িয়ে মাসিক ২০০ টাকা থেকে ১,০০০ টাকা করা হতে পারে।

অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান মূল্যস্ফীতি ও বাজার পরিস্থিতিতে ২০০ টাকার টিফিন ভাতা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে কর্মচারীদের দৈনন্দিন ব্যয়ের চাপ কিছুটা কমাতে ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

এছাড়া নতুন পে-স্কেলের খসড়ায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধার প্রস্তাব রাখা হয়েছে।

প্রস্তাবিত সুবিধাগুলো হলো-

  • সর্বনিম্ন মূল বেতন বৃদ্ধি: ২০তম গ্রেডের মূল বেতন বর্তমান ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব।
  • টিফিন ভাতা: মাসিক ২০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করার সুপারিশ।
  • বৈশাখী উৎসব ভাতা: মূল বেতনের ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব।
  • শিক্ষা ভাতা: সন্তানদের শিক্ষার ব্যয় নির্বাহে মাসিক ২,০০০ টাকা নির্ধারণের সুপারিশ।
  • স্বাস্থ্যবীমা: সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের জন্য প্রথমবারের মতো সরকারি স্বাস্থ্যবীমা চালুর প্রস্তাব।
  • বিশেষ চাইল্ড কেয়ার ভাতা: প্রতিবন্ধী সন্তানের জন্য অতিরিক্ত ২,০০০ টাকা মাসিক ভাতা দেওয়ার সুপারিশ।

প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় কিছুটা স্বস্তি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button