
নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে বলে সংসদে সমালোচনা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।
তিনি বাংলাদেশ ব্যাংক-এর প্রতিবেদনের বরাত দিয়ে বলেন, সরকার এখন অতিমাত্রায় ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের কোনো পরিকল্পনা আছে কি না, তা জানতে চান তিনি।
জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “এই ঋণ ক্যারিওভার হচ্ছে আগে থেকে।” অর্থাৎ, বিগত সরকারের রেখে যাওয়া ঋণের ধারাবাহিকতা এটি, বর্তমান সরকারের কর্মফল নয়।
তিনি আরও বলেন, “বিএনপি-র অর্থনৈতিক নীতি হলো স্থানীয় ব্যাংক থেকে ক্রমান্বয়ে ঋণ কমিয়ে আনা। আগামী বাজেটে এর প্রতিফলন দেখতে পাবেন।”
সংসদে এ আলোচনা দেশের ব্যাংক খাত, সরকারি ঋণনির্ভরতা এবং আসন্ন বাজেটকে কেন্দ্র করে নতুন করে অর্থনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।
তথ্যসূত্র: যুগান্তর



