
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন।
সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন।
এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।
