
জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রস্তাবের পর বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সংসদে বিরোধী দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের নাম ঘোষণা করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২০তম দিনে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় তিনি এ তালিকা তুলে ধরেন।
এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বিরোধী দলীয় নেতা বলেন, একটি কমিটি হলে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করে সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারবে। তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংসদ নেতা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং একটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন।
তিনি আরও বলেন, সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের কথা ঘোষণা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিরোধী দলের পক্ষ থেকেও পাঁচ সদস্যের নাম ঘোষণা করা হচ্ছে।
বিরোধী দলের ঘোষিত সদস্যরা হলেন-
- সাইফুল আলম খান, সংসদ সদস্য, ঢাকা-১২
- নুরুল ইসলাম, সংসদ সদস্য, চাঁপাইনবাবগঞ্জ-৩
- আবদুল বাতেন, সংসদ সদস্য, ঢাকা-১৬
- মোহাম্মদ আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ), সংসদ সদস্য, কুমিল্লা-৪
- মুফতি মাওলানা আবুল হাসান, সংসদ সদস্য, সিলেট-৫
শফিকুর রহমান বলেন, এই পাঁচ সদস্য যৌথ কমিটিতে একসঙ্গে কাজ করবেন।
তথ্যসূত্র: বার্তা বাজার



