জাতীয়
প্রধান খবর

পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি কাজে নিয়োজিতদের জ্বালানি তেলের নিষেধাজ্ঞা থাকছে না

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর পয়েন্ট অব অর্ডারের জবাবে তিনি এ কথা জানান।

কুমিল্লায় একজন কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনা এবং পুলিশের টহল কমে যাওয়ার কারণ হিসেবে ‘তেল সংকট’ ও ‘রেশনিং’-এর বিষয়টি সংসদে উত্থাপিত হলে প্রধানমন্ত্রী ফ্লোর নেন।

এ সময় সংসদ নেতা তারেক রহমান বলেন, “সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা এরই মধ্যে সমাধান করেছি।”

তিনি বলেন, “পুলিশসহ ইমার্জেন্সি বাহিনী যারা আছে-পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস-তাদের ওপর থেকে যে নিষেধাজ্ঞা ছিল, তা সরিয়ে নেওয়া হয়েছে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “দুই দিন আগেই এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে। আশা করি, এই সমস্যা আর হবে না।”

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button