জাতীয়
প্রধান খবর

দেশে ২৪ ঘণ্টায় হামে ১ শিশুর মৃত্যু, উপসর্গে আরও ৭

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত দেশে মোট নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে।

এ ছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ২১৬ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৫৬৪ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২০ হাজার ৪৭৫ জন।

এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৭ হাজার ৮১ জন রোগী।

দেশে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান, সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসাসেবা জোরদার করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: বাংলাদেশ টাইমস

এই বিভাগের অন্য খবর

Back to top button