জাতীয়
প্রধান খবর

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৭০

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১ হাজার ১৭০টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর-এর হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, ভর্তি হওয়া শিশুদের মধ্যে ১১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪৯ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে মোট ২৩১টি শিশু।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৩৮ হাজার ৩০১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ২৬ হাজার ১০০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়।

তাদের মধ্যে ৫ হাজার ১৪৬ জনের হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ ছাড়া চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২২ হাজার ৬৫০ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি।

তথ্যসূত্র: টিবিএস নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button