জাতীয়
প্রধান খবর

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ২৮৪

নতুন করে উপসর্গ শনাক্ত ১,০২৪ জন; নিশ্চিত আক্রান্ত ৫,২১৮

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর-এর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯ জন। সব মিলিয়ে হামে ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ২৮৪।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৪ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩৯ হাজার ৩২৫ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭২ জন। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২১৮ জনে।

হাসপাতাল ব্যবস্থাপনার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭৫ জন। এ পর্যন্ত মোট ২৬ হাজার ৯১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২৩ হাজার ২২৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button