জাতীয়

শাপলা চত্বরের ঘটনায় ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত; তদন্ত শেষের পথে

১৩ বছর পর পরিচয় শনাক্ত, পরিবারের বক্তব্য সংগ্রহ; শিগগিরই চার্জশিট দাখিলের আশ্বাস

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম-এর সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় সারাদেশে মোট ৫৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (৫ মে) দুপুরে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, নিহতদের পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের বক্তব্যও সংগ্রহ করা হয়েছে।

নিহতদের অঞ্চলভিত্তিক সংখ্যা:
তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী- ঢাকায় ৩২ জন,নারায়ণগঞ্জে ২০ জন,চট্টগ্রামে ৫ জন,কুমিল্লায় ১ জন।

চিফ প্রসিকিউটর আরও জানান, ৫ মে দুপুরের আগেই দেশের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অন্তত ১৮ থেকে ২০ জনকে হত্যা করা হয়।

মামলার অবস্থা ও আসামির তালিকা:
এই ঘটনায় দায়ের করা মামলায় ৩০ জনের বেশি আসামি রয়েছেন। প্রধান আসামি হিসেবে রাখা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

এছাড়া গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন- শামসুল হক টুকু, এ কে এম শহীদুল হক, জিয়াউল আহসান, মোল্লা নজরুল ইসলাম, শাহরিয়ার কবির, আবদুল জলিল মণ্ডল।

তদন্তের অগ্রগতি:
২০১৩ সালের ওই ঘটনার ১৩ বছর পূর্তির দিনে চিফ প্রসিকিউটর জানান, তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দ্রুত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তথ্যসূত্র: একাত্তর টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button