
দেশে হাম এবং হামের উপসর্গে শিশুমৃত্যু কমছেই না। গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৬ শিশু এবং হামে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১০৫ জন। এছাড়া পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে আরও ৮৭ শিশুর শরীরে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১১ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১২ মে) সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসব পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।
তথ্যসূত্র: সময় নিউজ

