জাতীয়
প্রধান খবর

সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৮ শিশু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭ শিশু এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৪৩২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৬৯ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৬৩ শিশু।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ১৫০ শিশু। এছাড়া সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৩ হাজার ৫৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button