জাতীয়
প্রধান খবর

দেশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৮ মে দেশে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে।

দেশের বিভিন্ন জেলা থেকে জিলহজ মাসের চাঁদ দেখার তথ্য পাওয়ায় আগামীকাল মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসাবে ২৮ মে দেশে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

এর আগে, হিজরি ১৪৪৭ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন-এর সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button