জাতীয়
প্রধান খবর

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি ৯ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এতে তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় শিশুদের টিকাদান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই বিভাগের অন্য খবর

Back to top button