জাতীয়
প্রধান খবর

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, শনাক্ত ১ হাজার ৭৫ জন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৫ জন।

বুধবার (২৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামের নিয়মিত পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর প্রাণহানি হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩১ জনে।

এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছেন ৯৫ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭৩৫ জনের।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button