
রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৯ জুলাই) তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞ-সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আব্দুল লতিফ সিদ্দিকী ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
তথ্যসূত্র: যমুনা টিভি