
দেশজুড়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে ২ হাজার ১৩২ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে সাম্প্রতিক সময়ে শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। আক্রান্তদের মধ্যে অনেকের জ্বর, ফুসকুড়ি, কাশি ও শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ দেখা যাচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় না আনলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তারা অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে, হাসপাতালগুলোতে হাম আক্রান্ত রোগীর চাপ বাড়তে থাকায় চিকিৎসা ব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক নজরদারির কথা জানিয়েছে।
