জাতীয়
প্রধান খবর

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৩৪

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৩৪ জন রোগী।

রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে হাম আক্রান্ত শিশুর সংখ্যা ও হাসপাতালে ভর্তি রোগীর চাপ এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা জোরদার করেছে।

এদিকে শিশুদের হাম থেকে সুরক্ষায় অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি সময়মতো টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button