
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশে হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে রোগীর চাপও বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ চিকিৎসাসেবা জোরদার করার পাশাপাশি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের হাম থেকে সুরক্ষায় সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।
তথ্যসূত্র: যুগান্তর
