জাতীয়
প্রধান খবর

সরকারি অনুষ্ঠানে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

বাংলাদেশে সরকারি অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

রোববার এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এ নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশে সরকারি অনুষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ব্যবহার করে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড তৈরির দীর্ঘদিনের প্রচলন রয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা ও সমালোচনাও হয়েছে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

এই বিভাগের অন্য খবর

Back to top button