জাতীয়
প্রধান খবর

ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের বিশেষ বার্তা

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট (পর্যটন) ভিসা চালু করেছে ভারত। এ ঘোষণা প্রকাশের পর থেকেই দেশের বিভিন্ন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আবেদনকারীদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে।

গত ২৮ জুন ভিসা সেবা পুনরায় চালু হওয়ার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে ১ লাখ ৪০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। বিপুল সংখ্যক আবেদন পাওয়ার পর আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

শুক্রবার (৩ জুলাই) এক বার্তায় হাইকমিশন জানায়, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণ করতে আগ্রহীদের কাছ থেকে পাওয়া ব্যাপক সাড়া তাদের উৎসাহিত করেছে।

বার্তায় বলা হয়, ভিসা সেবা আরও বিস্তৃত করা এবং আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করতে কাজ চলছে। একই সঙ্গে আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

হাইকমিশন আরও জানায়, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করা এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button