জাতীয়
প্রধান খবর

দেশের সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুর পরীক্ষা ফ্রি

দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের এনএস১ (NS1) পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে গত ৫ জুলাই এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস১ পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে সরকারি হাসপাতালে রোগীরা বিনামূল্যে এনএস১ পরীক্ষা করানোর সুযোগ পাবেন, যা দ্রুত রোগ শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করতে সহায়ক হবে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button