
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯২ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৫ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭১ জন। একই সময়ে নতুন করে ১ হাজার ৯২ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪
