জাতীয়
প্রধান খবর

বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার প্রতিবাদে আগামীকাল (বুধবার) ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এ সময় আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করে আলটিমেটাম দেন। পরে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা দিয়ে তারা উত্তরা বিএনএস সেন্টার এলাকার সড়ক ছেড়ে যান।

এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকাতেও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। ক্যাম্পাসে বিজিবিও মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান করছিলেন। অপরদিকে পুলিশও সেখানে অবস্থান নেয়। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানের এক পাশে ছাত্রদলের নেতাকর্মীদেরও অবস্থান করতে দেখা যায়।

এর আগে, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় প্রায় এক ঘণ্টা অবরোধ করেন। পরে তারা টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে গেলে ভিসি চত্বরের সামনে দুপুর সোয়া ১টার দিকে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এরপর শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন।

তথ্যসূত্র: বাংলাদেশ টাইমস

এই বিভাগের অন্য খবর

Back to top button