জাতীয়
প্রধান খবর

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত ফল অনুযায়ী, লিখিত পরীক্ষায় মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

পরীক্ষার্থীরা পিএসসির ওয়েবসাইট এবং টেলিটকের এসএমএস সেবার মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

পিএসসির পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, ফল প্রকাশের নির্ধারিত তারিখ ছিল ৩০ জুলাই। তবে নির্ধারিত সময়ের সাত দিন আগেই ফল প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা (ভাইভা) আগামী ১১ আগস্ট থেকে শুরু হবে।

তবে পিএসসি দ্রুত ফল প্রকাশ করলেও চূড়ান্ত নিয়োগে এখনো ধীরগতি রয়েছে। চূড়ান্ত সুপারিশের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষার দীর্ঘসূত্রতার কারণে ৪৫, ৪৬ ও ৪৯তম বিসিএসের অনেক প্রার্থী প্রায় আট মাস ধরে চাকরিতে যোগ দিতে পারেননি। এর মধ্যেই ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে এবং ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলও প্রকাশ করা হলো।

উল্লেখ্য, ৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ ১ হাজার ৭৫৫টি। সবচেয়ে বেশি ৬৫০ জন নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তা নিয়োগ পাবেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button