
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৫৫ জন।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৬ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ১৪৬ জন, রংপুর বিভাগে ৪১ জন এবং সিলেট বিভাগে নয়জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৩ হাজার ৬২৭ জন।
তথ্যসূত্র: যমুনা টিভি
