জাতীয়
প্রধান খবর

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ১৯

দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯টি শিশু।

মঙ্গলবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে মারা গেছে ৭৫৩ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৬ শিশু।

সব মিলিয়ে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৮৪৯ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯টি শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button