জাতীয়
প্রধান খবর

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৩০

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩১ জনে। নিশ্চিত হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট প্রাণহানি হয়েছে ৯৩০ শিশুর।

শনিবার (২২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৩১ শিশু।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ৮৮০ জন ভর্তি হয়েছে।

এর ফলে দেশে চলমান হাম পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে প্রতিদিনই হাম ও হামের উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর তথ্য প্রকাশ করা হচ্ছে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button