জাতীয়
প্রধান খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯১৭

দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ৯১৭ জন।

শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ শিশু।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৯১ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০০ জন।

সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯১ জনে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button