ধর্ম
প্রধান খবর

আজ শুভ প্রবারণা পূর্ণিমা, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিনব্যাপী আয়োজন

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ। এ উপলক্ষে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন।

রোববার (২৫ অক্টোবর) সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে ভিক্ষু সংঘের প্রভাতি পিণ্ড গ্রহণ, বুদ্ধ পূজা, শীল গ্রহণ, অষ্ট উপকরণসহ মহাসংঘদান এবং ভিক্ষু সংঘের পিণ্ডদানসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হয়।

আত্মশুদ্ধি, সংযম, সম্প্রীতি ও বিশ্বমানবতার কল্যাণের বার্তা নিয়ে প্রতিবছর উদযাপিত হয় প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে বিহারে সমবেত হয়ে গৌতম বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভক্তরা। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন তাঁরা।

প্রবারণা পূর্ণিমার মূল শিক্ষা হলো নিজের ভুল-ত্রুটি সংশোধন করা এবং অন্যের প্রতি সহনশীলতা প্রদর্শন করা।

এদিকে বিকেলে ‘প্রবারণা পূর্ণিমার তাৎপর্য এবং বিশ্ব মানবতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় বিহার প্রাঙ্গণে আলোকসজ্জার পাশাপাশি রঙিন ফানুস ওড়ানো হবে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button