জাতীয়
প্রধান খবর

হামের উপসর্গে আরও ১১ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৭০

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেট বিভাগে একজন, চট্টগ্রামে দুইজন, খুলনায় একজন এবং রংপুরে দুইজন মারা গেছেন।

একই সময়ে সারাদেশে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button