জাতীয়
প্রধান খবর

৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, চাকরি পাবেন ৫ হাজার

সরকারি স্বাস্থ্যসেবায় বড় ধরনের নিয়োগ দিতে যাচ্ছে সরকার। ৫১তম বিসিএস (বিশেষ)-এর মাধ্যমে ক্যাডার সার্ভিসে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। আগামী ১ অক্টোবর থেকে এ বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ৫১তম এই বিশেষ বিসিএস কেবল স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকদের জন্য আয়োজন করা হচ্ছে। এতে মোট ৫ হাজার পদের মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ পাবেন।

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১ অক্টোবর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের বিস্তারিত নির্দেশনা ও যোগ্যতার বিষয়ে বিজ্ঞপ্তি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button