জাতীয়
প্রধান খবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৮৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা যাওয়া ১ হাজার ৮৭ শিশুর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৮৬ জনের মৃত্যু হয়েছে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button