জাতীয়
প্রধান খবর

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩১০

হামের উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১০ জন।

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও আক্রান্তের তথ্য পাওয়া গেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৮ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০১ জন।

এতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে মোট ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত মোট ১ লাখ ৬০ হাজার ৭০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) সারাদেশে হামের উপসর্গে নয় শিশুর মৃত্যু হয়। ওইদিন নতুন করে ১ হাজার ৩৪১ জন রোগী শনাক্ত হন।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button