জাতীয়
প্রধান খবর

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩৩৯

হামের উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৩৯ জন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩ জনে। এ ছাড়া নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০১ জন।

এর আগে, গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) হাম উপসর্গে সারাদেশে ৩ শিশুর মৃত্যু হয়। ওই দিন নতুন রোগী শনাক্ত হয় ১ হাজার ৩১০ জন।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button