জাতীয়
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৭২ জন

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭২ জন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোন বিভাগে কত রোগী ভর্তি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে-

  • বরিশাল বিভাগে ২৬০ জন
  • চট্টগ্রাম বিভাগে ৩৫৮ জন
  • ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২৮ জন
  • ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮০ জন
  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৬ জন
  • খুলনা বিভাগে ২৫৬ জন
  • ময়মনসিংহ বিভাগে ৯৪ জন
  • রাজশাহী বিভাগে ২০৯ জন
  • রংপুর বিভাগে ১০১ জন
  • সিলেট বিভাগে ১৬ জন

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৪৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজার ৫৯৮ জন।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button