
ফিফা আসিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে আজ স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।
টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে দলটি। ফলে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য স্রেফ আনুষ্ঠানিকতার।
তবে আনুষ্ঠানিকতার ম্যাচ হলেও এটিকে গুরুত্ব দিয়েই খেলছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখতে চান হামজা, শমিত ও জামালরা।
বৃহস্পতিবার একই দিনে গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হবে মালয়েশিয়া ও সিঙ্গাপুর। সি জালাক হারুপাত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। টেলিভিশনের পাশাপাশি মোবাইল ফোনে টফি অ্যাপের মাধ্যমেও দেখা যাবে খেলা।
তথ্যসূত্র: যমুনা টিভি



