জাতীয়

টিকা নেয়ার আগ্রহ বাড়ছে, কেন্দ্রগুলোতে বেশ ভিড়

দ্বিতীয় দিনের মতো চলছে, করোনার গণটিকা দান কার্যক্রম। সকাল ৮টা থেকে সরকারি হাসপাতালসহ অনুমোদিত কেন্দ্রে টিকা দেয়া শুরু হয়।

রোববার (৭ ফেব্রুয়ারি) প্রথম দিন ৩১ হাজার ১৬০ জন টিকা নেন। এদের প্রায় সবাই সুস্থ আছেন। দ্বিতীয় দিনে টিকা নিয়ে মানুষের আগ্রহ কিছুটা বেড়েছে। সাধারণ মানুষ খোঁজ-খবর নিচ্ছেন, কিভাবে রেজিস্ট্রেশন করা যায়।

ভ্যাকসিনের জন্য এ পর্যন্ত নিবন্ধন করেছেন, সাড়ে ৩ লাখ মানুষ। অ্যাপ কিংবা ওয়েবসাইটের বাইরে টিকাকেন্দ্রেও রেজিস্ট্রেশন করতে পারবেন আগ্রহীরা। সারা দেশে ২ হাজার চারশো টিম টিকা দিচ্ছে। হাসাপাতাল ছাড়া অন্য কোথাও টিকা নেয়ার ব্যবস্থা রাখা হয়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button