জাতীয়

প্রথম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচন ১১ এপ্রিল

আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন। বুধবার বিকেলে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ূন কবীর খোন্দকার।

একই দিনে অনুষ্ঠিত হবে কুয়েতে দণ্ডপ্রাপ্ত এমপি পদ হারানো শহীদ ইসলাম পাপুলের লক্ষীপুর ২ আসন এবং ষষ্ঠ ধাপের ১১ পৌরসভার ভোট।

ঘোষিত তফসিল অনুযায়ী সবগুলো নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ১৮ মার্চ, মনোনয়ন বাছাই ১৯ মার্চ ও প্রার্থিতা প্রত্যাহার ২৪ মার্চ। এগুলোর ৩০ ইউনিয়ন, ১১ পৌরসভা ও সংসদীয় আসনের উপ নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে।

তফসিল ঘোষণা শেষে ইসি সচিব জানান, এই নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় কমিশন।

এই বিভাগের অন্য খবর

Back to top button