জাতীয়

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ই-পোস্টার প্রকাশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চারটি ই-পোস্টার প্রকাশ করা হয়েছে।

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ই-পোস্টারগুলো সোমবার প্রকাশ করা হয় বলে জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উপ-প্রধান তথ্য কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

পোস্টারগুলোর শিরোনাম রাখা হয়েছে ‘মুক্তির মহানায়ক’, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’, ÒMUJIB 100 BIRTH CENTANARY OF THE FATHER OF THE NATION BANGABANDHU SHEIKH MUJIBUR RAHMAN’ এবং মুজিব চিরন্তন ‘THE ETERNAL MUJIB’।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি জন্মশতবার্ষিকীর এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উপলক্ষে প্রচারের জন্য এসব ই-পোস্টার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button