জাতীয়

প্রি-কপ২৬ পার্লামেন্টারি কনফারেন্সে অংশ নিতে ইতালি গেলেন ড. শিরীন শারমিন

প্রি-কপ২৬ পার্লামেন্টারি কনফারেন্সে অংশ নিতে ইতালির রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বুধবার (৬ অক্টোবর) দিনগত রাত ১টা ৪০ মিনিটে রোমের উদ্দেশ্যে রওনা দেন তিনি। আগামী ৮ ও ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে এ সম্মেলন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার, সংসদ সদস্য জাফর আলম ও সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম সম্মেলনে অংশ নেবেন।

আগামী ১৭ অক্টোবর দেশে ফিরবেন স্পিকার।

এই বিভাগের অন্য খবর

Back to top button