জাতীয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ইউক্রেনে থেকে বাংলাদেশিদের সরিয়ে নেয়া হচ্ছে

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে। এ অবস্থায় ইউক্রেনে থাকা বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা গণমাধ্যমকে বলেন, আমরা পোলিশ কর্তৃপক্ষকে বাংলাদেশিদের ভিসা দেয়ার জন্য অনুরোধ করেছি। কারণ পোল্যান্ড ভ্রমণের জন্য ভিসা লাগবে। আমরা ইউক্রেনে থাকা বাংলাদেশিদের শিগগিরই ভিসা পাওয়ার কথা জানিয়েছি। যাদের পাসপোর্ট নেই, তাদেরও জরুরি ভিত্তিতে দূতাবাসে আসার অনুমতি দেয়া হবে।

সুলতানা লায়লা বলেন, আমরা বাংলাদেশের অর্থ ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি যে ইউক্রেন থেকে আগতদের আশ্রয় দেয়ার জন্য অর্থের প্রয়োজন হবে। এ ছাড়াও জরুরি পরিস্থিতি মোকাবিলায় আমরা পোল্যান্ডে থাকা বাংলাদেশিদের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছি।

এর আগে বুধবার রাতে দূতাবাস ইউক্রেনে বাংলাদেশিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশিরা যাতে আতঙ্কিত না হন এবং তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button