নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নেবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
বৃহস্পতিবার সকালে মুজিববর্ষ উপলক্ষে জাতীয় বাস্তবায়ন কমিটি কর্তৃক প্রকাশিত গ্রন্থসমূহের প্রকাশনা উৎসব, বঙ্গবন্ধু স্কলার বৃত্তি প্রদান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের চূড়ান্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এত গান, এত কবিতা, এত রচনা লেখা হয়েছে যা পৃথিবীর অন্য কোনো নেতার নামে লেখা হয়েছে কিনা জানি না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানটাকে মানুষ যে এত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে। সেখান থেকে আমি মনে করি শুধু গ্রহণ করলেই হবে না। আমাদের নতুন প্রজন্ম সেই আদর্শে আদর্শবান হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী নিয়ে আরো বলেন, টার্গেট ছিল ২০২১ সালের সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে আসার। কিন্তু এরপরে আমরা দিয়েছি ২০৪১ সাল। আজকে নতুন প্রজন্ম ২০৪১ সালের সৈনিক হবে, দেশ এগিয়ে যাবে, উন্নয়নশীল দেশ হতে আমরা ধাপে ধাপে উন্নত দেশে উন্নীত হবো।
এসএ