জাতীয়
গণটিকা কার্যক্রমের সময় বাড়লো আরো ২ দিন

সারা দেশে করোনা ভাইরাস প্রতিরোধে প্রথম ডোজের গণটিকা কর্মসূচির মেয়াদ আরো দুইদিন বাড়ানো হয়েছে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ কাযক্রম।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, টিকা নিতে সাধারণ মানুষের আগ্রহ দেখে গণটিকার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে বিস্তারিত জানাবেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার রাজধানীসহ সারাদেশে ১দিনে ১ কোটি মানুষকে টিকাদান কর্মসূচি শেষ হয় বিকেল ৬ টায়। সারাদেশে থেকে অসংখ্য মানুষ প্রথম ডোজের টিকা নেয়ার জন্য কেন্দ্রগুলোতে ভিড় জমান।
এসএ