জাতীয়

নিত্যপণ্য আমদানিতে ভ্যাট কমানোর নির্দেশ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ওপর আমদানি পর্যায়ে ভ্যাট কমাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করে এ নির্দেশ দেয়া হয়। অনুষ্ঠিত এ বৈঠকে গণভবন থেকে ভার্চ্যুয়ালি
যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমাদের ধারণা এর ফলে বাজারে এর সরাসরি প্রভাব পড়বে।’

প্রসঙ্গত, রোববার সচিবালয়ে এক আন্ত:মন্ত্রণালয় সভায় নিত্যপণ্যের মূল্য নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত হয়। ওই সভায় ভোজ্যতেল, চিনিসহ নিত্যপণ্যের ওপর থেকে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) ও শুল্ক কমানোর সিদ্ধান্ত হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button