জাতীয়

সরকার হঠাতে বিএনপি-ডান-বাম-অতিবাম একাট্টা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকাকে হটাতে বিএনপির সঙ্গে ডান, বাম, অতিবান এসে যুক্ত হয়েছে। কিন্তু নির্বাচনে দেয়া সব ওয়াদা পূরণ করেছে আওয়ামী লীগ।

শনিবার বিকেল সাড়ে পাঁচটায় গণভবনে আওয়ামী লীগের নীতি নির্ধারণী সভা শুরুতে এ কথা বলেন দলটির সভাপতি শেখ হাসিনা। সভার সভাপতিত্বও করেন তিনি।

শেখ হাসিনা বলেন, একটি গোষ্ঠী আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে চায়। আমাদের অপরাধটা কী? আমরা কোথায় ব্যর্থ হয়েছি? জিয়া, এরশাদ, খালেদা, তারেক সবাই মানুষ হত্যা করেছে। মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। আমরা সবসময় ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছি। কখনো পেছনের দরজা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। নির্বাচনে প্রহসন ও ভোট কারচুপির কালচার (সংস্কৃতি) শুরু করেছে জিয়াউর রহমান।

তিনি বলেন, ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ কখনো পিছিয়ে ছিল না। সবসময় আওয়ামী লীগের ভোটের পারসেন্টেজ বেশি ছিল। ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে পিছিয়ে রাখা হয়েছে। সব ষড়যন্ত্রকে পেছনে ফেলে আমরা এগিয়েছি।

বিএনপির আন্দোলন ও নির্বাচনের বিষয়ে তিনি বলেন, বিএনপির নেতৃত্বর মধ্যেই দুজনই সাজাপ্রাপ্ত। দেশের অনেকেই বিদেশীদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করে। বিদেশীরা কখন ক্ষমতায় বসাবে সেই আশায় বসে থাকে।

আওয়ামী লীগের সম্মেলন প্রসঙ্গে দলের সভাপতি বলেন, আমরা নিয়মিত সম্মেলন করি। সময় কাছিয়ে এসেছে। এর আগে আমরা কিছু কাজ করে থাকি। আগের ঘোষণাপত্রের অনেক কিছু বাস্তবায়ন করেছি।

আগামী নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরো শক্তিশালী করার তাগিদ দেন দলীয় প্রধান।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button