জাতীয়প্রধান খবর

সারাদেশে একযোগে শুরু বুস্টার ডোজ সপ্তাহ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ থেকে শুরু হয়েছে বুস্টার ডোজ সপ্তাহ। এই সময়ে ১৮ বছর ও তদূর্ধ্ব সবাই বুস্টার ডোজ নিতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখা থেকে জানানো হয়েছে শনিবার (৪ জুন) থেকে শুরু করে ১০ জুন দেশব্যাপী করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ সপ্তাহ পালন করা হবে। এই সাতদিনের যেকোন দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে তৃতীয় বা বুস্টার ডোজ নেয়া যাবে। তবে, টিকাকেন্দ্রে আসার সময় সকলকে অবশ্যই মাস্ক পরে আসতে হবে। দ্বিতীয় ডোজের চার মাস পর বুস্টার ডোজ নেয়া যাবে।

অধিদপ্তর জানায়, দেশের সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে টিকাদান শুরু হবে। এক্ষেত্রে সঙ্গে টিকা কার্ড আনা বাধ্যতামূলক। এছাড়াও বুস্টার ডোজের পাশাপাশি, করোনাভাইরাস টিকার স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button